গাজীপুরে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাজীপুরে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাজীপুরে বল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে পলাশ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত পলাশ শেরপুর জেলা সদর উপজেলার সাতনংচর গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে। তারা স্বপরিবারে গোসিঙ্গা ইউনিয়ন খোঁজেখানি গ্রামের থাকতেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে জেলার শ্রীপুর উপজেলাধীন গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামে অবস্থিত গোসিঙ্গা দারুল ফালা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে পলাশ তার সহপাঠীদের সাথে ওই মাদ্রাসার দু’তলার ছাদে বল খেলছিল। এসময় হঠাৎ ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Scroll to Top