গাজার আল–আকসা হাসপাতালের ৬০০ রোগী ও স্বাস্থ্যকর্মীর হদিস নেই: ডব্লিউএইচও

গাজার আল–আকসা হাসপাতালের ৬০০ রোগী ও স্বাস্থ্যকর্মীর হদিস নেই: ডব্লিউএইচও

ফিলিস্তিনের গাজার আল–আকসা হাসপাতালের ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মী কোথায় আছেন, তা কেউ জানেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা জানিয়েছেন।

এর আগে আল–আকসা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালটি থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস আজ সোমবার এক এক্স (সাবেক টুইটার) বার্তায় লেখেন, আল–আকসা হাসপাতালের পরিচালকের কাছ থেকে পাওয়া তথ্য সংকটজনক। হাসপাতালটির ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মীকে বাধ্যতামূলক বেরিয়ে যেতে হয়েছে। তাঁদের কারও বর্তমান অবস্থান কেউ জানেন না।

Scroll to Top