গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১০৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪২ জন।
আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজার খান ইউনিসে নাসের হাসপাতালের বাইরে চিকিৎসা কর্মীসহ কমপক্ষে ২১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
রাফাহ শহর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে এবং হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য অক্লান্তভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৭ হাজার ৪৫৯ জন।




