গাজায় সরায়েলের হামলায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

গাজায় সরায়েলের হামলায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কাছ থেকে আরও যুদ্ধবিমান, হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার ও গোলাবারুদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এরই অংশ হিসেবে ওয়াশিংটন সফর সম্পন্ন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির। সফরকালে গাজা যুদ্ধের জন্য আরও গোলাবারুদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক স্কোয়াড্রন সর্বাধুনিক যুদ্ধবিমান ও হামলায় ব্যবহার উপযোগী হেলিকপ্টার কেনার বিষয়ে আলোচনা করেছেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাডার ফাঁকি দিতে সক্ষম ২৫টি এফ-৩৫আই যুদ্ধবিমানের নতুন এক স্কোয়াড্রন, ২৫টি এফ-১৫আইএ যুদ্ধবিমানের নতুন এক স্কোয়াড্রন এবং ১২টি অ্যাপাচি হেলিকপ্টারের নতুন এক স্কোয়াড্রন কেনার পরিকল্পনা রয়েছে তেল আবিবের।

চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই এ অস্ত্র কেনার চূড়ান্ত চুক্তি সই হয়ে গেছে।

Scroll to Top