গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো | চ্যানেল আই অনলাইন

গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো | চ্যানেল আই অনলাইন

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় এখন পর্যন্ত ৩০,০০০ এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই সংখ্যা ভূখণ্ডটির মোট জনসংখ্যার প্রায় ১ দশমিক ৩ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। এই নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৩৫ জনে। যদিও নিহতের সংখ্যা আর বেশি হবে কারণ হাজার হাজার মানুষ এখনও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন।

হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৭০ হাজারের বেশি নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, এটি প্রতিনিয়ত নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে নির্দেশ করে।

Reneta April 2023

Scroll to Top