গাজায় ইসরাইলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় আরও একশ’র বেশি ফিলিস্তিনি নিহত | চ্যানেল আই অনলাইন

গাজায় ইসরাইলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় আরও একশ’র বেশি ফিলিস্তিনি নিহত | চ্যানেল আই অনলাইন

অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় আরও একশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজারে। আহত হয়েছেন ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি। গত এক সপ্তাহে ত্রাণ বিতরণ করতে গিয়ে ইসরাইলের হামলায় একশ’র বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। জেদ্দায় গাজা ইস্যুতে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মিশরে আরব নেতাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আজ বৈঠক করার কথা রয়েছে। এরপর ইসরায়েল সফরে যাবেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক চাপ থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজায় যুদ্ধ চলবে। মার্কিন রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নেতানিয়াহু এসব কথা বলেন।

Scroll to Top