গণতন্ত্র ছাড়া উন্নয়ন কি টেকসই হতে পারে?

গণতন্ত্র ছাড়া উন্নয়ন কি টেকসই হতে পারে?

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট দুর্নীতি বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে চালিত জরিপ থেকে একই তথ্য প্রকাশ করেছে। বস্তুত, দুর্নীতি দেশের অর্থনীতিকে ভেতর থেকে ক্ষয় করে ফেলছে। দুর্নীতিবাজেরা কীভাবে অর্থনীতির ক্ষতি করছে, এর কয়েকটা উদাহরণ দেওয়া যাক। তারা এমন সব অনুৎপাদনশীল প্রকল্প হাতে নেয়, যা থেকে অর্থ তছরুপ করা সহজ (শ্রীলঙ্কার অর্থনীতি ধ্বংসের জন্য অনুৎপাদনশীল প্রকল্পই মূলত দায়ী), দুর্নীতি অর্থ পাচার ঘটায়, অর্থনৈতিক কর্মকাণ্ড শ্লথ করে দেয়, বড়লোকদের সম্পদ বৃদ্ধির ‘চুইয়ে পড়া’ প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এবং অর্থ খাত ও পুঁজিবাজারকে রুগ্‌ণ করে।  

গণতন্ত্রহীনতা দুর্নীতির বেশে আবির্ভূত হবেই। কোনো কিছুই এটা ঠেকাতে পারবে না। একমাত্র একটি গণতান্ত্রিক পরিবেশেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। কারণ, এ রকম পরিবেশেই রাজনীতিকেরা জবাবদিহি করতে বাধ্য থাকেন। পক্ষান্তরে, আমলার কোনো জবাবদিহির বালাই নেই। আবার রাজনীতিক ও আমলার মধ্যকার যোগসাজশই দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।

এ অবস্থায় রাজনীতিক ও আমলার মধ্যে যোগসাজশ হবে, যদি রাজনীতিক (মন্ত্রী বা এমপি) গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হন। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, নির্বাচনটা যদি প্রকৃত না হয়, তবে রাজনীতিকের জবাবদিহি থাকে না।

Scroll to Top