গণঅধিকার পরিষদের নামে ভুয়া প্রেস রিলিজ, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ | চ্যানেল আই অনলাইন

গণঅধিকার পরিষদের নামে ভুয়া প্রেস রিলিজ, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গণঅধিকার পরিষদের নামে ভুয়া প্রেস রিলিজ ভাইরাল হয়েছে দাবি করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

শুক্রবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় বিষয়টি জানানো হয়।

হাসান আল মামুন বলেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা ভুয়া প্রেস রিলিজ ছড়িয়ে পড়েছে। এতে আমাদের গণঅধিকার পরিষদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তিনি বলেন, যে প্রেস রিলিজটি আমার স্বাক্ষরে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমাদের দলের বর্তমান সভাপতি নুরুল হক নুরুকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, সেটি সম্পূর্ণ ফেইক ও বানানো প্রেস রিলিজ। যেখানে আমার স্বাক্ষর নকল করা হয়েছে। অন্য জায়গা থেকে কপি করা হয়েছে, প্যাডে বসানো হয়েছে।

এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটি যারা করছেন এটি একটি চক্রের কাজ। এটি আমাদের সংগঠনের কেউ করছেন না। তৃতীয় কোনো চক্র এগুলো করেছে।

প্রসঙ্গত; বিএনপির সঙ্গে ‘এক’ আসনের সমঝোতা ঘিরে গণঅধিকার পরিষদের ভেতরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতির আসন সমঝোতা করা, দপ্তর সম্পাদকের নামে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া এবং এ জন্য তাকে সাময়িক অব্যাহতির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তা লক্ষ করা গেছে।

Scroll to Top