খুলনায় ৯৪ কেজি গাঁজা এবং ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)।
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ক’ সার্কেলের রেইডিং টিমের সদস্যরা ফকিরহাট লকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) কে ২টি মোটর সাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওই এলাকার আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ‘ক’ সার্কেলের উপপরিদশর্ক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) ও আক্তার মিয়া (৩৫, পলাতক) এর নামে ফকিরহাট থানায় ১টি মাদক মামলা দায়ের করেছেন।



