ক্রিপ্টোজগতে যুগান্তকারী ঘটনা, অনুমোদন পেল বিটকয়েন ইটিএফ

ক্রিপ্টোজগতে যুগান্তকারী ঘটনা, অনুমোদন পেল বিটকয়েন ইটিএফ

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বুধবার ইটিএফের মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। ফলে বিনিয়োগকারীরা এখন থেকে প্রথাগত বিনিয়োগ মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগ করতে পারবেন। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই অনুমোদন ক্রিপ্টেকারেন্সির জগতে যুগান্তকারী ঘটনা।

তবে এই অনুমোদন খুব সহজে দেওয়া হয়নি। সেই ২০১৩ সাল থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো ইটিএফের মাধ্যমে বিটকয়েনে অনুমোদন লাভের চেষ্টা করছিল। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা এসইসি বিটকয়েনের বাজার নিয়ন্ত্রণের অভাবজনিত কারণে এত দিন অনুমোদন দেয়নি।

এরপর ২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের এক আদালতের নির্দেশে বলা হয়, এসইসি ভুল কারণ উল্লেখ করে গ্রেস্কেল ইনভেস্টমেন্টসের আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালত গ্রেস্কেলের পক্ষে রায় দিয়ে এসইসিকে তাদের আবেদন পুনর্বিবেচনা করতে বাধ্য করে। এর ধারাবাহিকতায় গতকাল এ অনুমোদন দেয় এসইসি। গতকাল গ্রেস্কেলের পাশাপাশি আদালত এআরকে ইনভেস্টমেন্ট, ব্ল্যাকরক ও ফিডেলিটির আবেদন অনুমোদন করেন।

Scroll to Top