ক্যারিয়ারের জন্য নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি – DesheBideshe

ক্যারিয়ারের জন্য নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি – DesheBideshe

মুম্বাই, ২৬ জানুয়ারি – দীর্ঘদিন প্রেম, এরপর বিয়ে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে সংসার জীবন ভালোই কাটছে বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই হঠাৎ নতুন সিদ্ধান্ত নিলেন তিনি।

পরিণীতির সিদ্ধান্তের কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন কী হতে পারে। চিন্তার কিছু নেই ক্যারিয়ারের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি।

সবাই জানে শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী এই অভিনেত্রী। ইতোমধ্যে পরিণীতির গানে মুগ্ধ হয়েছেন সবাই। এবার পাকাপাকিভাবে গানের জগতে পা রাখছেন পরিণীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তিনি।

জানা গেছে, কনসার্টের মাধ্যমেই গানের জগতে প্রবেশ করবেন। অভিনেত্রীর স্টুডিও তৈরির কাজ প্রায় শেষের পথে। খবরটি শোনা মাত্রই পরিণীতিকে প্রশংসা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি-রাঘব। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর।

আইএ/ ২৬ জানুয়ারি ২০২৪২

Scroll to Top