কোমরে রশি বেঁধে আদালতে নেওয়ায় তিন পুলিশ কর্মকর্তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

কোমরে রশি বেঁধে আদালতে নেওয়ায় তিন পুলিশ কর্মকর্তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

ওই ঘটনায় সোমবার প্রথম আলো অনলাইন সংস্করণে  ‘কোমরে রশি বেঁধে বিশ্ববিদ্যালয়ছাত্রকে আদালতে নেওয়ার ছবি ফেসবুকে, সমালোচনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ভুক্তভোগী ওই বিশ্ববিদ্যালয়ছাত্রের নাম হামিম মো. ফাহিম। তিনি চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে স্নাতকের শিক্ষার্থী। তিনি পেকুয়ায় একটি কোচিং সেন্টার পরিচালনা করেন এবং শিক্ষকতা করেন। গত শনিবার রাতে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মারামারি মামলার পরোয়ানায় ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গত রোববার পেকুয়া থানা-পুলিশের একটি দল কোমরে রশি বেঁধে ও হাতকড়া পরিয়ে তাঁকে আদালতে হাজির করে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Scroll to Top