কোন ষড়যন্ত্র নির্বাচনে প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

কোন ষড়যন্ত্র নির্বাচনে প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনে প্রভাব ফেলবে না। জনগণই সব ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং তা প্রতিরোধ করবে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় সবার অংশগ্রহণে সফলভাবে নির্বাচন হবে। এবার বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ ভুলে গেছে।

আগামী ৩ জানুয়ারি ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় যুক্ত হওয়ার প্রস্ততি কার্যক্রম পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

Bkash

তিনি আরও বলেন, ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোন সন্ত্রাস করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন টাঙ্গাইলে ৮টি আসনই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।

Reneta JuneReneta June

এসময় টাঙ্গাইল জেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ সদর আসনে নৌকার  প্রার্থী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড.জাফর আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Scroll to Top