কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে নতুন এআই অ্যাক্ট করছে ইইউ | চ্যানেল আই অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে নতুন এআই অ্যাক্ট করছে ইইউ | চ্যানেল আই অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে ইউরোপীয় পার্লামেন্টে একটি অস্থায়ী নতুন আইন প্রণয়নের প্রস্তাবের জন্য সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা।

আজ (৯ ডিসেম্বর) শনিবার বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ৩৬ ঘণ্টা আলোচনার পর আলোচকরা চ্যাটজিপিটি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মনীতি প্রণয়নের সিদ্ধান্তে পৌঁছেছেন।

Bkash

আগামী বছরের শুরুর দিকে এআই অ্যাক্ট প্রস্তাবের পক্ষে ভোট দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। তবে এই আইন অন্তত ২০২৫ সালের আগে কার্যকর হবে না।

এই প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে এআই-এর ব্যবহারের সুরক্ষার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা ব্যবহারের সীমাবদ্ধতা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন তাদের নিজস্ব নির্দেশিকা প্রকাশ করতে চলেছে।

Reneta JuneReneta June

এই নির্দেশিকায় ভোক্তাদের অভিযোগ করার অধিকার থাকবে। নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা আরোপের ব্যবস্থা থাকতে পারে। এই এই পরিকল্পনাগুলোকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন ইইউ সদস্যরা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, এআই এর ব্যবহার নিয়ন্ত্রণে এই আইন এমন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে যা মানুষের নিরাপত্তা ও অধিকারকে হুমকির মুখে ফেলবে না।

Scroll to Top