কুষ্টিয়ার মোকামে সরু চালের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৬২ টাকা নির্ধারণ

কুষ্টিয়ার মোকামে সরু চালের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৬২ টাকা নির্ধারণ

চালকলমালিক জামশেদ আলী বলেন, বাজারের দিকে সরকারের নজর কম থাকায় নির্বাচনকালীন সময়ে সবধরনের চাল কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়ে গিয়েছিল। আর রাজনৈতিক অস্থিরতা, ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়াকে চালের দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন চালকলমালিক আবদুস সামাদ। তিনি বলেন, এই সময়ে পাইকারি ব্যবসায়ীরা প্রচুর ফরমায়েশ দিয়েছিল।

দেশ অ্যাগ্রোর মালিক আবদুল খালেক বলেন, চালের দাম কমবে, তবে শর্ত আছে। সেটা হলো ধানের দাম কমতে হবে। আগের দাম ও বর্তমান দামে কেনা ধানের দাম গড় করা হয়। এরপর চালের দাম নির্ধারণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, মিলমালিকেরা ভুল তথ্য দিচ্ছেন। তাঁদের দেওয়া তথ্যের চেয়ে মিলগেটে দুই থেকে আড়াই টাকা বেশি দরে চাল বিক্রি করা হয়।

Scroll to Top