কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে মারধর করে নিয়ে গেছে বিএসএফ

কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবককে মারধর করে নিয়ে গেছে বিএসএফ

লায়েকের ছোট ভাই সাজু মিয়া আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিকড়িয়া এলাকায় মনু নদ দুই দেশের সীমানা ভাগ করে দিয়েছে। নদের ওপারে এলাকার লোকজন গরু চরান। লায়েক মঙ্গলবার সন্ধ্যার দিকে গরু খুঁজতে গিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েন। একপর্যায়ে বিএসএফের টহল দলের সদস্যরা তাঁকে ধরে মারধর শুরু করেন। পরে আটক করে নিয়ে যান। চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে বিজিবির স্থানীয় আলীনগর ক্যাম্পের টহল দলও সেখানে যায়। বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হলেও লায়েককে ছাড়া হয়নি। ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে বলে তাঁরা জেনেছেন।

Scroll to Top