কুয়েতের নতুন আমির হলেন ক্রাউন প্রিন্স মিশাল | চ্যানেল আই অনলাইন

কুয়েতের নতুন আমির হলেন ক্রাউন প্রিন্স মিশাল | চ্যানেল আই অনলাইন

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুর কয়েক ঘণ্টা পরই দেশটির নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, (১৬ ডিসেম্বর) শনিবার কুয়েতের আমিরের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। এর পরপরই কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার সদস্যরা নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স মিশালের নাম ঘোষণা করেন।

BkashBkash

নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালের বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে কুয়েতের ক্রাউন প্রিন্স নির্বাচিত হন মিশাল। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স হওয়ার রেকর্ড গড়েন তিনি।

৮৬ বছর বয়সী কুয়েতের আমির শেখ নওয়াফের মৃত্যুতে কুয়েতের জনগণ, আরব ও ইসলামিক রাষ্ট্র এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলো দুঃখ প্রকাশ করেছে এবং শোক জানিয়েছে। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। যদিও তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।

Scroll to Top