কুমিল্লার শক্তি বাড়াতে এলেন রাসেল-নারাইন

কুমিল্লার শক্তি বাড়াতে এলেন রাসেল-নারাইন

গত বিপিএলে দুজনই কুমিল্লার হয়ে খেলেছিলেন। টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিয়ে শিরোপা জয়ে ভূমিকাও রেখেছেন। এবারও টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিয়েছেন। তাতে নিশ্চিতভাবেই কুমিল্লার শক্তি বাড়বে।

কুমিল্লা এর মধ্যেই ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছে। শেষ চার এখনো নিশ্চিত হয়নি দলটির। তবে সে জন্য বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর ২ পয়েন্ট হলেই কুমিল্লার নামের পাশে বসবে ‘কোয়ালিফাই’ শব্দটি।

Scroll to Top