মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রামের পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম ছানালাল বকশি, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সুব্রতা রায়, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেদওয়ানুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাইরুল আনাম প্রমুখ।
মানববন্ধনে নিহত শরিফুল ইসলামের চাচা মো. নুর ইসলাম বলেন, ‘আমার ভাতিজা সোহানকে পরিকল্পিতভাবে ছাত্রলীগ নামধারী কিছু দুষ্কৃতকারী হত্যা করেছে। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’




