সব কটি মামলায় জামিন হওয়ায় আজ সন্ধ্যার পর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা আব্বাস। কারাগারের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সরকারকে বলব, যাঁরা কারাগারে অসুস্থ রয়েছেন, তাঁদের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। আমাদের আন্দোলন এভাবেই চলবে।’
এর আগে সোমবার বিকেল থেকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী কারাগার এলাকায় মির্জা আব্বাসের মুক্তির জন্য অপেক্ষা করেন।




