কানাডায় মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলি | চ্যানেল আই অনলাইন

কানাডায় মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলি | চ্যানেল আই অনলাইন

কানাডায় মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলি | চ্যানেল আই অনলাইন

কানাডার টরন্টো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ১০ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে টরন্টো ‍পুলিশ সার্ভিস জরুরি কল পেয়ে ঘটনাস্থলে যায়।

পুলিশ জানায়, ইউনাইটেড স্টেটস কনস্যুলেট জেনারেল টরেন্টো ভবনের দিকে গুলি ছোড়া হয়েছে বলে খবর পেয়ে তারা সেখানে পৌঁছায়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পায়। কনস্যুলেটের দরজায় গুলির মতো একটি দাগ এবং ভবনের বাইরের পাথরের দেয়ালে আঘাতের চিহ্ন দেখা গেছে। তদন্তে সহায়তার জন্য ফরেনসিক টিমও ঘটনাস্থলে কাজ করছে। পুলিশ জানায়, এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে কনস্যুলেটের কাছাকাছি ইউনিভার্সিটি অ্যাভিনিউ সড়কের একটি অংশ সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে।

তদন্তে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ-এর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড। তিনি এটিকে ‘আমাদের আমেরিকান বন্ধুদের লক্ষ্য করে করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা’ বলে উল্লেখ করেন। দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে, টরন্টোর মেয়র ওলিভিয়া চাউ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে টরন্টো অঞ্চলের কয়েকটি সিনাগগে গুলিবর্ষণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে কনস্যুলেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু পর থেকে বিভিন্ন দেশে বিক্ষোভ ও উত্তেজনা বাড়তে দেখা যাচ্ছে। রোববারও টরন্টোর মার্কিন কনস্যুলেটের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

Scroll to Top