জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সুনীল শুভরায়কে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ১২ জানুয়ারি এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়’কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।
অব্যাহতি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।




