কলোরাডোর প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

কলোরাডোর প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

আদেশে কলোরাডোর সর্বোচ্চ আদালত বলেন, তাঁরা হালকাভাবে এই সিদ্ধান্তে পৌঁছাননি। তাঁরা তাঁদের সামনে থাকা প্রশ্নগুলোর মাত্রা ও গুরুত্ব সম্পর্কে সচেতন। তাঁরা একইভাবে আইন প্রয়োগের ক্ষেত্রে তাঁদের গৌরবময় দায়িত্ব সম্পর্কে সচেতন।

এর আগে কলোরাডোর একটি নিম্ন আদালতের বিচারক এক রুলে বলেছিলেন, মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহসংক্রান্ত এ ধারা প্রেসিডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্ট এখন তা প্রয়োগ করলেন।

অবশ্য কলোরাডোর একই বিচারিক আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গার দিন ট্রাম্প একটি বিদ্রোহে অংশ নিয়েছিলেন।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস যখন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় সত্যায়ন করছিল, তখন ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে (কংগ্রেস ভবন) হামলা চালিয়েছিলেন।

Scroll to Top