দেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যু হলো ১৪ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ৫৩ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি ঢাকার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ২১।




