কমিটি করে নৌকা প্রতীকের প্রার্থীর অভিযোগ নিষ্পত্তি ও ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্দেশ

কমিটি করে নৌকা প্রতীকের প্রার্থীর অভিযোগ নিষ্পত্তি ও ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্দেশ

অভিযোগসংক্রান্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের গেজেট প্রকাশ (ফলাফলের) না করতে এবং শপথ নেওয়ার বিষয়ে উদ্যোগ না নিতে সিইসি ও ঢাকার বিভাগীয় কমিশনারকে (রিটার্নিং কর্মকর্তা) নির্দেশ দেওয়া হয়েছে।  

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা–৪ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন সানজিদা খানম। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আওলাদ হোসেনকে জয়ী ঘোষণা করা হয়। ১৮টি কেন্দ্র নিয়ে ৭ জানুয়ারি ঢাকার বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কাছে ও ৮ জানুয়ারি সিইসি বরাবর পৃথক আবেদন দেন সানজিদা খানম।  

ওই আবেদন করে ফল না পেয়ে সানজিদা খানম আজ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন, এ বি এম আলতাফ হোসেন ও শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

Scroll to Top