কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠকে আওয়ামী লীগ | চ্যানেল আই অনলাইন

কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠকে আওয়ামী লীগ | চ্যানেল আই অনলাইন

কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

আজ শুক্রবার ৫ জানুয়ারি সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে দুই পক্ষের মধ্যে বৈঠকটি শুরু হয়েছে।

BkashBkash

১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত হয়েছেন।

Scroll to Top