কখনো ডিগবাজি, কখনো বিয়ে, কখনো প্রেম নিয়ে মন্তব্য করেন। সেগুলো নিয়ে নানাভাবে ট্রলের শিকার হতে হয় জায়েদ খানকে। সেগুলো নিয়ে চিন্তিত নন জায়েদ খান। তিনি নিজের মতো করে কাজ করে যেতে চান। ‘মানুষ তো নানাভাবে ট্রল করে। কিন্তু তাদের উচিত একজন শিল্পীর কাজগুলো নিয়ে কথা বলা। এ বছর আমার আরও দুটি সিনেমা মুক্তি পাবে। আশা করি তারা সেগুলো দেখবে’—বলেন জায়েদ।
জায়েদ খান আরও বলেন, ‘পুরো বছর কাজ নিয়েই ব্যস্ত থাকব। নতুন সিনেমায় কাজ করব। এ ছাড়া দেশ–বিদেশে অনেক স্টেজ প্রোগ্রাম রয়েছে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকব।’ উল্লেখ্য, ‘সোনার চর’ চলতি বছরে মুক্তি পাওয়ার কথা।



