পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে
ডা. তাসনোভা মাহিন জানান, ওজন কমাতে তাড়াহুড়া করা ঠিক নয়। হুট করে ওজন কমালে সেই ওজন ধরে রাখাও দুঃসাধ্য হয়ে পড়ে। আর ওজন কমানোর ওষুধ খেলে সেটিরও কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে শরীরে। এসব ওষুধ সেবনে ক্ষুধামান্দ্য, বমি ভাব, পাতলা পায়খানা, পেট ব্যথা কিংবা শারীরিক দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে।



