ওয়ার্ল্ড ইউনিভার্সিটির স্প্রিং ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির স্প্রিং ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানাতে ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রামের আয়োজন করে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এম. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Scroll to Top