ওএসইউএনের সদস্যভুক্ত সাতটি বিশ্ববিদ্যালয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ, লিথুনিয়ার ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি, কেনিয়ার কাকুমা রিফিউজি ক্যাম্পের এইচইউবিএস, কিরগিজস্তানের দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া, নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির দ্য স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ও কলম্বিয়ার দ্য ইউনিভার্সিটি অব দ্য আন্দেজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার দিনা হোসেনের তত্ত্বাবধানে জেনারেল এডুকেশনের ‘সিএসটি ৩০৪- ডকুমেন্টারি ফিল্ম-থিওরি অ্যান্ড প্র্যাকটিস’ কোর্সের শিক্ষার্থীরা সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। প্রদর্শিত ২৫টি চলচ্চিত্রের মধ্যে আটটি ক্যাটাগরিতে ১১টিকে পুরস্কারের জন্য বিবেচনা করেন ওএসইউএনের বিচারকেরা।





