এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে গত ৬ ডিসেম্বর ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির, সঙ্গে ছিলেন সোলায়মান তুষার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
পরে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, ‘এ আর রাহমানের বিকৃত সুরে পরিবেশিত “কারার ঐ লৌহ-কবাট” গানের সংস্করণ ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, বিভিন্ন ওয়েবসাইট, ওটিটি প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবিলম্বে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় মাসের জন্য অপসারণের আদেশ বহাল থাকবে।’


