দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে কঠিন গ্রুপেই লড়তে হবে ঋতুপর্ণাদের। ‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নাগোয়া শহরে অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টের ড্র।
এবার নারী ফুটবলে অংশ নেবে ১২টি দল। ‘এ’-তে আছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। ‘সি’ গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।
এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে বিদায় নিতে হয় বাংলাদেশের মেয়েদের।
সেবার জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে শুরু করা বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল ৬-১ ব্যবধানে। নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিরেন সাবিনারা।
আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর।




