মায়ামি অবশ্য চাইলেই কুতিনিওকে কিনতে পারবে। কারণ, সম্প্রতি মায়ামি ছেড়ে এমএলএসের আরেক ক্লাব পোর্টল্যান্ড টিম্বার্সে নাম লিখিয়েছেন কানাডিয়ান ফুটবলার কামাল মিলার। মিলার চলে যাওয়ায় একজন বিদেশি ফুটবলারের জায়গা খালি হয়েছে। ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি তাই চাইলেই ব্রাজিলিয়ান কুতিনিওকে কিনে নিয়ে বিদেশি ফুটবলারের জায়গা পূরণ করতে পারবে।
ক্যারিয়ারের সেরা ছন্দে থাকতেই লিভারপুল ছেড়ে বার্সেলোনায় গিয়েছিলেন ফিলিপে কুতিনিও। লিভারপুলের হয়ে পাঁচ বছরেও কোনো শিরোপা জিততে না পারাতেই মূলত বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।




