এতিমদের কাছে গিয়ে দোয়া চাইলেন চিত্রনায়িকা মাহি

এতিমদের কাছে গিয়ে দোয়া চাইলেন চিত্রনায়িকা মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা শারমিন আকতার নিপা ওরফে মাহিয়া মাহী। এরই অংশ হিসেবে প্রার্থীরা দিনভর প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তার প্রচারণায় অন্যরকম আমেজ বিরাজ করছে জনমনে। কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে চড়ে আবার কখনো বাচ্চাদের সঙ্গে নেচে-গেয়ে ভোট চাইছেন। তবে এবার নাচ গান নয়; এতিম শিশু ও প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে গিয়ে দোয়া চাচ্ছেন মাহি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এতিমখানা মাদরাসায় গিয়ে তাদের কাছে দোয়া চান। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে পায়ে হেঁটে ট্রাক প্রতীকে ভোট ও দোয়া চান।

নির্বাচিত হলে তিনি সবার আগে বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যা সমাধানের আশ্বাস দেন মাহি। তিনি বলেন, যে সমস্ত নেতাকর্মী, শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, মুখে বলতে পারছেন না, ভেতরে ভেতরে কাঁদছেন, সেই সমস্ত শিক্ষক আর নেতাকর্মীদের আর লাঞ্ছিত হতে হবে না। সবাইকে কষ্ট থেকে মুক্তি পেতে হলে আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দিতে হবে। ট্রাক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমরা ৭ তারিখে সবাই মিলে হাসবো।

মাহি বলেন, আমি একজন নারী। তাই আমি তাদের সুখ-দুঃখের কথা ও ব্যথা-বেদনা বুঝতে পারবো। নারীদের উন্নয়নে কাজ করতে চাই। এখন ডিজিটাল যুগ। নারীরা ঘরে বসে আয় করে স্বাবলম্বী হচ্ছেন, অনেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আমি তাদের পাশে দাঁড়াতে চাই। নারীদের পাশে দাঁড়াতে এবার আপনারা আমাকে ভোট দিন।

Scroll to Top