স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ (শূন্য সহিষ্ণুতা) নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সারা দেশে অভিযান পরিচালনাসহ চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়াসহ বহুবিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মন্ত্রী জানান, ইয়াবার অনুপ্রবেশ ঘটে মিয়ানমার থেকে ও ভারত থেকে গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ অনুপ্রবেশ করে।
স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিচারিক আদালতে মাদকসংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৮২ হাজার ৫০৭।




