এক বছরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ১৪৭টি: কাপেং ফাউন্ডেশন

এক বছরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ১৪৭টি: কাপেং ফাউন্ডেশন

সংলাপের প্যানেল আলোচনায় চাকমা সার্কেল প্রধান দেবাশীষ রায় বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়নের সঙ্গে বাংলাদেশের বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, ইত্যাদি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু ‘পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন-১৯০০’ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। একটি পক্ষ চাইছে না পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা তাঁদের প্রথা ও রীতি অনুসারে তাঁদের অধিকার ভোগ করুক। রেগুলেশন অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম যে বিশেষ শাসনব্যবস্থায় পরিচালিত হবে, এটা বলবৎ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক পার্লামেন্টারি ককাসের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, ‘এত নিপীড়ন-নির্যাতন হওয়া সত্ত্বেও তাঁরা টিকে রয়েছেন। আশা করছি, লড়াই-সংগ্রামে তাঁরা জয়ী হবেন। লড়াই চালিয়ে গিয়ে মানুষকে নিশ্চিহ্ন করার পথ বন্ধ করতে হবে।’

Scroll to Top