একযোগে মিয়ানমারে ফিরে যাওয়ার হুঁশিয়ারি রোহিঙ্গাদের

একযোগে মিয়ানমারে ফিরে যাওয়ার হুঁশিয়ারি রোহিঙ্গাদের

একযোগে মিয়ানমারে ফিরে যাওয়ার হুঁশিয়ারি রোহিঙ্গাদের

সমাবেশে টেকনাফের শালবাগান ২৬ নম্বর আশ্রয়শিবিরের মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘এক বছর, দুই বছর করে সাত বছর পার করছি পরদেশে। এখানে আর থাকতে চাই না। নিজেদের অধিকার নিয়ে স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে চাই।’

রোহিঙ্গা সংগঠক সৈয়দ উল্লাহ বলেন, ‘মিয়ানমারের আরকানে আমাদের আত্মীয়স্বজন, মা-বাবা, ভাই-বোন আছে। তাদের ওপর অনেক নির্যাতন হচ্ছে। তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন কোনো দিনও দেশ ছেড়ে চলে না আসে। জাতিসংঘের সংস্থাগুলোকে প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে উদ্যোগ নিতে হবে। অন্যথায় একজোট হয়ে আমরা মিয়ানমারে ফিরে যাব।’

Scroll to Top