একতরফা তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই – DesheBideshe

একতরফা তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই – DesheBideshe

একতরফা তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই – DesheBideshe

ঢাকা, ২৭ ডিসেম্বর – ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে তামাশার উল্লেখ করে জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী স্বৈরাচারী সরকার আগামী ৭ জানুয়ারি নীল নকশার একতরফার নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যেখানে নির্বাচনের নামে প্রহসন ও তামাশার নাটক মঞ্চস্থ হতে চলেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট সরকারের প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে।

তিনি বলেন, এদেশের আপামর জনগণেরও এই তামাশার নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। এই ডামি প্রার্থীর ডামি নির্বাচন বর্জন ও বিরোধী দলসমূহের গণআন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে আমরা গণসংযোগ অব্যাহত রেখেছি।

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন।

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, সারোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হেলাল উদ্দিন বলেন, রাজধানী ঢাকা সহ সারাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ হতে লিফলেট বিতরণ করছি। আমরা দেশবাসীকে স্পষ্ট করে বলতে চাই, জাতির মুক্তির জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য ৭ই জানুয়ারির নির্বাচনে শুধু নিজেরাই ভোট প্রদান থেকে বিরত থাকবেন বরং আশেপাশের সকল জনগণকে ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানাবেন। একইসাথে প্রহসনের এই নির্বাচন রুখে দিয়ে স্বৈরাচার সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সবুজবাগ, যাত্রাবাড়ী, ডেমরা, শাহবাগের হাতিরপুল, পরিবাগ, ধানমন্ডি থানার রায়েরবাজার হাইস্কুল, শেরে বাংলা সড়ক শ্যামপুর, পল্টন, মতিঝিল, হাজারীবাগ, খিলগাঁও, রমনা, মুগদা, বংশাল, চকবাজার, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, কদমতলী, গেন্ডারিয়া, সুত্রাপুর, ওয়ারী সহ ঢাকা মহানগরী দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামীর নেতা -কর্মীরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২৩

Scroll to Top