এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আনছে গুগল

এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আনছে গুগল

নাইন টু ফাইভের প্রতিবেদনে বলা হয়, গুগলের কিছু সেবার সাপোর্ট পেজের ডান দিকে নিচের অংশে এআই চ্যাটবটের ডায়ালগ বক্স দেখা যাচ্ছে। যেখানে বলা রয়েছে, ‘হেই, আই অ্যাম আ নিউ সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট।’ সেখানে যেকোনো সহায়তার জন্য চ্যাট করার কথাও বলা রয়েছে৷ গুগল বলছে, সহায়তার জন্য এআই চ্যাটবট এখনো শিখন পর্যায়ে রয়েছে। অনেক সময় চ্যাটবটটি থেকে ভুল উত্তর পাওয়ার শঙ্কাও রয়েছে। যেকোনো সহায়তা পাওয়ার পর ব্যবহারকারীরা থাম্বস আপ বা থাম্বস ডাউন দিতে পারবেন। ফলে বোঝা যাবে, সহায়তা সেবা সহায়ক ছিল কি না। এআই–এর দেওয়া উত্তরের সূত্র দেখার অপশনও থাকছে। ‘ভিউ মাই অ্যানসার সোর্স’–এ ট্যাপ করলে তথ্যসূত্রও দেখাবে চ্যাটবটটি। এমনকি সহায়তা সেবায় উত্তর দেওয়ার পর ফলোআপের প্রাসঙ্গিক প্রশ্নও সুপারিশ আকারে দেখা যাবে। এখন পর্যন্ত গুগল ম্যাপস, মেসেজেস ও অ্যাকাউন্টের সাপোর্ট পেজে এই চ্যাটবক্স ডায়ালগ দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে নাইন টু ফাইভ গুগল।

Scroll to Top