ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতেই মাঠের লড়াইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও এখন উৎসবের রঙে রঙিন। ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রোল করলেই চোখে পড়ছে প্রিয় দলের জার্সি পরা বন্ধুদের চমৎকার সব প্রোফাইল ছবি। ভাবছেন এগুলো কীভাবে তৈরি হচ্ছে? কোনো জটিল এডিটিং ছাড়াই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে আপনিও মাত্র কয়েক সেকেন্ডে নিজের জন্য এমন চমৎকার ছবি বানিয়ে নিতে পারেন।
আসুন জেনে নেই, চ্যাটজিপিটি (ChatGPT) বা জেমিনি (Gemini)-র মতো জনপ্রিয় এআই টুল ব্যবহার করে কীভাবে এই ট্রেন্ডি ছবি তৈরি করবেন …
নিখুঁত ছবি পাওয়ার ম্যাজিক সূত্র (AI Prompt)
এআই-এর মাধ্যমে নিজের ছবিকে ফুটবলারের লুকে বদলে ফেলার মূল চাবিকাঠি হলো একটি সঠিক নির্দেশ বা ‘প্রম্পট’ (Prompt)। প্রম্পট যত স্পষ্ট হবে, ছবি তত নিখুঁত ও বাস্তবসম্মত হবে।
১. যেকোনো এআই ইমেজ জেনারেটর টুলে আপনার একটি পরিষ্কার সামনের মুখের ছবি (Face Photo) আপলোড করুন।
২. এরপর নিচের ইংরেজি লেখাটি হুবহু কপি করে ব্র্যাকেটের জায়গায় আপনার প্রিয় দলের নাম লিখে এআই-কে কমান্ড দিন:
“Create a photorealistic square profile picture using the uploaded face photo as the identity reference. Dress like a player of [এখানে প্রিয় দেশের নাম লিখুন, যেমন: Argentina / Brazil] national football team, who is standing in a football stadium field. Warm golden-hour sunlight illuminates the scene, creating cinematic highlights and realistic shadows. Highly detailed skin texture, realistic fabric details, HDR, ultra-realistic, 8K quality, vibrant colors, premium social media profile picture, centered composition, square format.”
কমান্ড দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনাকে একদম নিখুঁত, ৮কে (8K) কোয়ালিটির একটি প্রোফাইল পিকচার তৈরি করে দেবে।
ছবিকে আরও আকর্ষণীয় করার টিপস
আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দমতো পরিবর্তন আনতে পারেন। যেমন, মাঠের বদলে ব্যাকগ্রাউন্ডে স্টেডিয়ামের গ্যালারি, হাতে বিশ্বকাপ ট্রফি কিংবা পেছনে হাজারো উল্লাসিত সমর্থক থাকার কথা প্রম্পটে উল্লেখ করলেই ছবিটির রূপ বদলে যাবে।




