উপমন্ত্রী শামীমকে শোকজ – DesheBideshe

উপমন্ত্রী শামীমকে শোকজ – DesheBideshe

শরীয়তপুর, ১৪ ডিসেম্বর – আচরণবিধি লঙ্ঘন করায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বুধবার (১৩ ডিসেম্বর) শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নড়িয়ার সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলামের সই করা নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, নৌকার প্রার্থী এনামুল হক শামীমের বিরুদ্ধে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ৭ ডিসেম্বর সকালে এনামুল হক শামীম নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাঁসের কান্দি গ্রামে ৩০০-৪০০ জন লোক নিয়ে নির্বাচনী জনসভা করেছেন, যা নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে এনামুল হক শামীমকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩

Scroll to Top