কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তাদের আশ্বাসে সড়কে সাড়ে ১৩ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে রাজধানীর পঙ্গু হাসপাতালে ফিরে গেছেন আহতরা। দাবি-দাওয়া নিয়ে আজ সচিবালয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসবে আহতদের প্রতিনিধিরা।