উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে জন কারবি সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য রয়েছে, তাতে এটাই ইঙ্গিত করে যে সম্প্রতি মস্কোকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করেছে উত্তর কোরিয়া।’

জন কারবি জানান, গত ৩০ ডিসেম্বর উত্তর কোরিয়ার সরবরাহ করা একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে খোলা জমিতে পড়েছে। রুশবাহিনী এটা ছেড়েছে। অন্যদিকে ২ জানুয়ারি ইউক্রেনে আকাশপথে ব্যাপক পরিসরে হামলার সময় ‘কয়েকটি’ উত্তর কোরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো।

এটা খুবই তাৎপর্যপূর্ণ ও রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সমর্থন বাড়ানোর প্রমাণ—এমন মন্তব্য করেন জন কারবি।

Scroll to Top