উত্তরে কনকনে শীত, বিস্তৃতি বাড়তে পারে শৈত্যপ্রবাহের

উত্তরে কনকনে শীত, বিস্তৃতি বাড়তে পারে 
শৈত্যপ্রবাহের

পাবনার বেড়া উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেড়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া নূরী খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘খিদ্যার কষ্ট এখন আর তেমন গায়ে লাগে না। কিন্তু শীতের কষ্ট তো আর সহ্য করব্যার পারতেছি না। ঘরে গরম কাপড় নাই, তার ওপর ভাঙা বেড়া দিয়্যা ঘরে হর হর কইর‌্যা ঠান্ডা ঢোকে।’

উত্তরের জেলাগুলো ছাড়াও দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা এখন বেশ কম। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে তা রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।

[তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিবেদকেরা]

Scroll to Top