উইপ্রোতে চাকরি না পাওয়া নারায়ণ মূর্তির কোম্পানির দাম এখন ৭ লাখ কোটি রুপি | চ্যানেল আই অনলাইন

উইপ্রোতে চাকরি না পাওয়া নারায়ণ মূর্তির কোম্পানির দাম এখন ৭ লাখ কোটি রুপি | চ্যানেল আই অনলাইন

ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি একসময় ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্পানি উইপ্রোতে চাকরি চেয়ে আবেদন করেছিলেন। তবে উইপ্রোর তৎকালীন চেয়ারম্যান আজিম প্রেমজি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। আর সেই নারায়ণ মূর্তি এখন উইপ্রোর অন্যতম বড় প্রতিযোগী আইটি কোম্পানি ইনফোসিসের প্রতিষ্ঠাতা, যার শেয়ার মূল্য এখন ৬.৬৫ লাখ কোটি রুপি।

রোববার ১৪ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদেনে বলা হয়, গতকাল শনিবার সিএনবিসি-টিভি ১৮-র এক সাক্ষাৎকারে এই বিলিয়নেয়ার এসব কথা বলেন।

Bkash

নারায়ণ মূর্তি বলেন, আজিম একবার আমাকে বলেছিলেন, তিনি জীবনে সবচেয়ে বড় ভুল করেছিলেন আমাকে নিয়োগ না দেওয়া। যদি সেদিন আমাকে উইপ্রোতে নিয়োগ দেওয়া হতো, আজকে আজিম প্রেমজি কিংবা আমার উভয়ের জন্য পরিস্থিতি ভিন্ন হতো।

১৯৮১ সালে ছয় বন্ধু এবং স্ত্রী লেখক সুধা মূর্তিকে সাথে নিয়ে তার দেওয়া ১০ হাজার রুপি নিয়ে প্রতিষ্ঠা করেন ইনফোসিস। ১২ জানুয়ারি কোম্পানাটির শেয়ার মূল্য দাঁড়িয়েছে ৬.৬৫ লাখ কোটি রুপি। অন্যদিকে উইপ্রো’র মূল্য এখন ২.৪৩ লাখ কোটি রুটি।

Reneta JuneReneta June

নারায়ণ মূর্তি একদম গোড়া থেকে শুরু করলেও অন্যদিকে প্রেমজি উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদকে আইটি সফটওয়্যার কোম্পানি রুপ দিয়েছেন কেবল।

Scroll to Top