ঈগলের সমর্থকদের শকুন নিয়ে নির্বাচনী প্রচার, উদ্ধার করল বন বিভাগ

ঈগলের সমর্থকদের শকুন নিয়ে নির্বাচনী প্রচার, উদ্ধার করল বন বিভাগ

ঈগল ভেবে জীবন্ত শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ খানের সমর্থকেরা। খবর পেয়ে বন বিভাগের লোকজন বিরল প্রাণীটি উদ্ধার করেন। বর্তমানে অসুস্থ শকুনটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।

Scroll to Top