ইহুদিবিরোধী বিতর্কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

ইহুদিবিরোধী বিতর্কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

ইহুদিবিরোধী বিতর্কের জেরে পদত্যাগ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লাউডিন গে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন।

আলজাজিরা জানিয়েছে, সম্প্রতি তাকে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস কমিটি অন এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্সে, ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে হার্ভার্ড কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ইহুদিবিদ্বেষ ও হার্ভার্ডের কোড অব কন্ডাক্ট নিয়ে রিপাবলিকান সদস্য এলিসে স্তেফানিকের প্রশ্নের জবাব ঠিকভাবে দিতে না পারার জন্য রক্ষণশীলরা তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন।

Bkash

রিপাবলিকানদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যখন কারও বক্তব্য তার আচরণের সাথে মিশে যায় যায়, তখন তা আমাদের নীতি ভঙ্গ করে। তবে তার উত্তর রিপাবলিকান এবং ডেমোক্র্যাট কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি। এই ঘটনার পর দুই ডেমোক্র্যাটসহ ৭০ জনেরও বেশি আইনপ্রণেতা তাকে পদত্যাগের জন্য আহ্বান জানান।

পরে পদত্যাগের ঘোষণা দিয়ে একটি বিবৃতিতে গে লিখেছেন, আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে যাচ্ছি। ঘৃণার মোকাবিলা এবং ক্যাম্পাসের কঠোরতা বজায় রাখার প্রতি আমার প্রতিশ্রুতিতে সন্দেহ প্রকাশ করা কষ্টদায়ক ছিল। ব্যক্তিগত আক্রমণ এবং হুমকির শিকার হওয়া খুবই ভয়ঙ্কর।

Reneta JuneReneta June

গত বছরের জুলাই মাসে ক্লাউডিন গে হার্ভার্ডের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন।

Scroll to Top