ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

ইসরায়েলের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মেক্সিকো এবং চিলি তদন্তের অনুরোধ করার পর ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের কোন প্রমাণ মেলেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আল জাজিরার তথ্য অনুযায়ী, গতকাল (১৯ জানুয়ারি) স্থানীয় সময় শুক্রবার মার্কিন কর্মকর্তা জন কিরবি এই তথ্য নিশ্চিত করেছেন।

BkashBkash

গাজায় ইসরায়েলের যুদ্ধে প্রতি ঘণ্টায় ২ জন মা নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক। গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী ও নির্যাতিত ফিলিস্তিনির সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইরাক এবং সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর উপর নিয়মিত রকেট এবং ড্রোন হামলা করে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স। ইরান-সমর্থিত বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, এর আগে তারা ইউএভিতে গুলি করে।

Reneta JuneReneta June

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ হাজার ৭শ’ ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২ হাজার ১শ’ ০৮ ফিলিস্তিনি।

Scroll to Top