ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার রায় দিবে আইসিজে | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার রায় দিবে আইসিজে | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার রায় জানাবে।

এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক বিচার আদালত। রায়ে আইসিজে গাজায় ইসরায়েলি বাহিনীকে দ্রুত সামরিক তৎপরতা বন্ধের আদেশ দিতে পারেন।

BkashBkash

দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বরে আইসিজেতে মামলাটি দায়ের করে। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। দক্ষিণ আফ্রিকা দুই সপ্তাহ আগে যুক্তি দিয়েছিল যে, ইসরায়েলের আকাশ ও স্থল আক্রমণের নামে গাজার বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে।

ইসরায়েল এর আগে, আন্তর্জাতিক এই আদালতকে মামলাটি সরাসরি খারিজ করতে বলেছিল। বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, তারা আশা করছেন জাতিসংঘের শীর্ষ আদালত এই মিথ্যা এবং বিশেষ অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করবে। তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করে।

Reneta JuneReneta June

আজ স্থানীয় সময় দুপুর ১টায় রুল জারি করবে আদালত। শুনানি প্রায় এক ঘণ্টা স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ১৭ জন বিচারক এই সিদ্ধান্ত নিবেন।

Scroll to Top