ওয়াশিংটন, ১৩ মার্চ – যুক্তরাষ্ট্র শুক্রবার রাতেই ইরানে সর্বোচ্চ মাত্রায় সামরিক হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের ওপর কঠোর আঘাত হানার কথা জানিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং এর রাজধানী তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ হামলার দিন হতে যাচ্ছে। ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত সকল সক্ষমতা ধ্বংস করে দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র অগ্রসর হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
এছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে। বিপুল সংখ্যক এই লক্ষ্যবস্তুতে আঘাত হানাকে তিনি সামরিক দিক থেকে একটি বড় ধরনের অর্জন হিসেবে মূল্যায়ন করেছেন।
এনএন/ ১৩ মার্চ ২০২৬







